ঢাকা কর অঞ্চল-৬ এর অধীন ১৩ থেকে ২০তম গ্রেডে সাত ধরনের পদে মোট ৪১ জন নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৫ অক্টোবর, চলবে ১৪ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
পদের বিবরণ
- কম্পিউটার অপারেটর: ১টি (গ্রেড ১৩)
- প্রধান সহকারী: ৮টি (গ্রেড ১৩)
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি (গ্রেড ১৩)
- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (গ্রেড ১৪)
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০টি (গ্রেড ১৬)
- গাড়িচালক: ২টি (গ্রেড ১৬)
- অফিস সহায়ক: ৯টি (গ্রেড ২০)
বয়স ও আবেদন ফি
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা। বেতন গ্রেড অনুযায়ী ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা স্কেলে। বিস্তারিত যোগ্যতা ও আবেদনের লিংক জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও পড়ুন: বিভিন্ন মন্ত্রণালয়ে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দেবে পিএসসি, আবেদন শুরু ১ নভেম্বর
তথ্যসূত্র: কর অঞ্চল-৬, ঢাকা; প্রথম আলো
ছবি: খালিদ জে. হোসেইন / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


