বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যাত্রাবাড়ীতে কাজ শেষে ফেরার পথে গুলিতে কারখানাশ্রমিক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শ্রমিক নিহত হয়েছেন। মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামের ওই তরুণ ধলপুরের একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধলপুর ওয়াসা গেট এলাকায় তাঁর গলার পাশে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীতে গুলিতে শ্রমিক নিহত, পেছনে দুই পক্ষের গোলাগুলি?

মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, তাঁরা একসঙ্গে বাসায় ফিরছিলেন। হঠাৎ গুলি এসে মারুফের গায়ে লাগে। কারা বা কেন গুলি করেছে, তা তিনি বুঝতে পারেননি। এক প্রতিবেশীর দাবি, ওই সময় সেখানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল, সেই গুলিই মারুফের শরীরে লেগেছে।

মারুফ পরিবারের সঙ্গে ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা।

আরও পড়ুন  গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আরও ১৮ জন গ্রেপ্তার, মোট ২৫

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, এক তরুণের মৃত্যু

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: MMH SOURAV / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ