বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়ে তারা বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে।

সয়াবিন তেলের দাম কত হতে পারে

  • এক লিটারের বোতল: ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা
  • পাঁচ লিটারের বোতল: ১ হাজার টাকা থেকে ১ হাজার ৭০ টাকা
  • খোলা সয়াবিন: প্রতি লিটার ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দাবি, ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে প্রতি টন তেলের দাম ১ হাজার ৩০০ থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। সেই হিসাবে প্রতি লিটারের খরচ দাঁড়ায় প্রায় ২৩৩ টাকা।

আরও পড়ুন  আওয়ামী লীগের ১৫ বছর ৩২ শতাংশ বিদেশি ঋণই নেওয়া হয় চীন ভারত রাশিয়া থেকে

সর্বশেষ ২ সেপ্টেম্বর লিটারে ৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে নতুন প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো সম্মতি দেয়নি।

আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Dunesaura / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ