দীর্ঘদিন ধরে বন্ধ দুই বস্ত্রকল—নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস ও মাগুরা টেক্সটাইল মিলস—সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) আবার চালু হচ্ছে। ৩০ বছরের ইজারায় দারোয়ানী পাচ্ছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড (সিএইচপি) এবং মাগুরা টেক্সটাইল পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।
বন্ধ দুই বস্ত্রকল: বিনিয়োগ ও কর্মসংস্থান
দুই প্রতিষ্ঠান কারখানা দুটিতে বিভিন্ন পণ্য উৎপাদনে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রত্যক্ষভাবে প্রায় ৮ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি দুই শিল্পগ্রুপের সঙ্গে চুক্তি হতে পারে। গত বছরের জুলাইয়ে আগ্রহপত্র আহ্বানের পর যাচাই-বাছাই শেষে এই দুই প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়। গত মাসে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়।
আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Lewis Clarke / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি


