বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার প্রকাশিত জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইসরায়েল সরকার প্রতিবেদনটিকে ‘অপতথ্য ছড়ানোর প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে।

গাজায় জাতিগত নিধন নিয়ে প্রতিবেদনে যা আছে

পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের লক্ষ্যে অপরাধ অব্যাহত রয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত কমিশনের আরেক প্রতিবেদনেও গাজায় জাতিগত নিধনের অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন  মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্টের শপথ

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jaber Jehad Badwan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ