বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। চলতি মাস থেকেই তিনি দেশটির প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব শুরু করেছেন।

সিডনিতে জেসিন্ডা আরডার্ন কী করবেন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিনি চিকিৎসা ও স্বাস্থ্য অনুষদের জনস্বাস্থ্য স্কুলে কাজ করবেন। বক্তৃতা দেওয়া, কর্মশালা পরিচালনা এবং শিক্ষার্থী ও গবেষকদের দিকনির্দেশনা দেবেন তিনি। সহমর্মী নেতৃত্ব, সামাজিক ঐক্য, নাগরিক আস্থা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা হবে তাঁর কাজের মূল ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের নীতি গবেষণাগার ও উপাচার্যের দপ্তরের উদ্যোগেও তিনি যুক্ত থাকবেন।

উপাচার্য অধ্যাপক মার্ক স্কট বলেন, আরডার্নের সাহসী ও মানবিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে প্রশংসিত; তাঁর উপস্থিতি শিক্ষার্থী ও গবেষকদের সমৃদ্ধ করবে।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

আরও পড়ুন  ভাইরাল ভিডিও: রাহুল গান্ধী হাইওয়েতে ট্রাক চালাচ্ছেন

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jason Tong / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ