বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শেয়ার ধারণসংক্রান্ত দুটি আইনি বাধ্যবাধকতায় বিশেষ ছাড় পেয়েছে। ফলে ইউসিবিতে বিনিয়োগ আনার পথে বড় বাধা দূর হলো। বাংলাদেশ ব্যাংক সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ইউসিবিতে বিনিয়োগ: কী ছাড় পেল ব্যাংকটি
এই ছাড়ের ফলে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে ইউসিবি। পাশাপাশি একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে নতুন করে যেকোনো পরিমাণ শেয়ার ইস্যুর সুযোগও পেয়েছে ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংক ও ইউসিবি সূত্র জানায়, সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তাঁর পরিবারের সদস্যদের হাতে ব্যাংকটির উল্লেখযোগ্য শেয়ার ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির নানা অনিয়মে এই পরিবারের সংশ্লিষ্টতা সামনে আসে। ব্যাংকটির বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: M.parvage / উইকিমিডিয়া কমন্স (CC0) — মূল ছবি


