ইলেকট্রনিকস পণ্যের বিদেশি কোম্পানি সিঙ্গার বাংলাদেশের ব্যবসা বাড়লেও লোকসান কমেনি, বরং বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির ব্যবসা আগের বছরের তুলনায় ৭৩ কোটি টাকা বা ৪ শতাংশের বেশি বেড়েছে। তারপরও তৃতীয় প্রান্তিক শেষে সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে।
সিঙ্গার বাংলাদেশের লোকসান: আর্থিক প্রতিবেদনের চিত্র
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বরে কোম্পানিটি ১ হাজার ৮৫৪ কোটি টাকার ব্যবসা করেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা। ব্যবসা বাড়ায় পরিচালন মুনাফাও বেড়েছে। কিন্তু অন্যান্য ব্যয়ের চাপে শেষ পর্যন্ত নিট লোকসানের অঙ্ক বেড়ে গেছে।
সোমবার পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত এই প্রতিবেদন অনুমোদন করা হয়। মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের তা জানানো হয়।
আরও পড়ুন: দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Tadeáš Bednarz / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


