বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়

গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। নগরের এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় কার্যালয়টি অবস্থিত। এর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের গ্রাহকেরা জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা আরও সহজে পাবেন বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শান্তা লাইফ ইনস্যুরেন্স কী বলছে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ। তিনি বলেন, নতুন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তাঁরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চান। জীবনবিমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, এটি ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেশের প্রথম ১,০০০ কোটি টাকার গ্রিন বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

আরও পড়ুন  মার্কেন্টাইল ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Taohid Rahman / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ