বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদিয়ার রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে আজ

পরিস্থিতি অনুকূলে থাকলে বুধবার থেকে আবার চালু হতে পারে সৌদিয়ার রিয়াদ-ঢাকা ফ্লাইট। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে স্বস্তি ফিরতে পারে সৌদিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

সৌদিয়ার রিয়াদ-ঢাকা ফ্লাইট কেন বন্ধ ছিল

১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতিদের হামলার পর কয়েক দিন ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ১৪ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকার পর পর্যায়ক্রমে ফ্লাইট চালু হয়।

বেবিচক জানায়, সৌদি বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এতে ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি।

আরও পড়ুন  রাশিয়ার যুদ্ধে জোর করে বাংলাদেশিদের নেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আরও পড়ুন: বিশ্লেষণ: সৌদি সংকট দীর্ঘ হলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Premkudva / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ