বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ফল ৩১ অক্টোবর

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর, শনিবার। আগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের কথা ছিল।

এইচএসসির ফল প্রকাশ নিয়ে বোর্ডের বক্তব্য

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নতুন তারিখের কথা নিশ্চিত করেছেন। এর আগে বোর্ডগুলো ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

এবারের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে পরে নেওয়া হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

আরও পড়ুন  উখিয়ায় নলকূপ খননের সময় বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছে ১৪ ঘণ্টা

আরও পড়ুন: চীনের ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষাসচিব, যৌথ গবেষণার প্রস্তাব

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ashif Anam Siddique (Ruesho) / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ