মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

গোল্ডেন গ্লোবে কমেডি বিভাগে লড়বে ‘প্রজেক্ট হেইল মেরি’ ও ‘আই প্লে রকি’

আগামী গোল্ডেন গ্লোবে নিজেদের দুই আলোচিত ছবি ‘প্রজেক্ট হেইল মেরি’ ও ‘আই প্লে রকি’ মিউজিক্যাল/কমেডি বিভাগে জমা দিয়েছে অ্যামাজন এমজিএম। ছবি দুটি ড্রামা বিভাগে লড়বে বলেই ধারণা করা হচ্ছিল।

পিটার ফ্যারেলি পরিচালিত ‘আই প্লে রকি’-তে অভিনয় করেছেন অ্যান্থনি ইপোলিটো। বিনোদনবিষয়ক সাইট গোল্ড ডার্বির বিশ্লেষণ, এই কৌশলে একই স্টুডিওর দুই বড় প্রতিযোগী ছবিকে মুখোমুখি লড়তে হবে না। তবে এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হতে পারে।

জমা দেওয়ার শেষ দিন পেরোনোর পর বিভিন্ন স্টুডিও তাদের ছবির বিভাগ জানাচ্ছে। লুকা গুয়াদানিনোর ‘আর্টিফিশিয়াল’-ও কমেডি বিভাগে জমা পড়েছে।

তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার, গোল্ড ডার্বি, অ্যাওয়ার্ডস রাডার।

আরও পড়ুন  স্বামীর মান রাখতেই শাহরুখের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ