মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

কবিরহাটে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মুভি বাংলা টেলিভিশনের কবিরহাট উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেনকে হেনস্তার প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) সকালে কবিরহাট থানার সামনে উপজেলার কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে স্থানীয় যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে ৩১ অক্টোবর সন্ধ্যায় সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে তাঁর ওপর হামলা হয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  চাটখিলে মসজিদের দানবাক্স চুরির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা, মামলা

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ