মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আলিম পাসের পরদিনই রামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আলিম পরীক্ষার ফল প্রকাশের পরদিন রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাস সাকিব ব্যাপারীকে (২১) বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

সাকিব রায়পুরের লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের একমাত্র ছেলে। রামগঞ্জের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন  মিরসরাইয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

তথ্যসূত্র: বাসস, দৈনিক ইত্তেফাক।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ