বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিরসরাইয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ২ নভেম্বর ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, সামনের একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী মিলন মিয়া (২০) গুরুতর আহত হন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মোহাম্মদ মানিক (৩৫) ও অপর ট্রাকের চালকের সহকারী বিল্লাল (৩৭)। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাকিবুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ