মাত্র ছয় সেশনের একটি থেরাপিতে বাংলাদেশের টাইপ-২ ডায়াবেটিস রোগীদের বিষণ্নতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। তবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে এর প্রভাব দেখা যায়নি।
গবেষকেরা জানান, ছয় মাস পর “বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন” থেরাপি পাওয়া রোগীদের গড় বিষণ্নতা স্কোর ছিল ৮ দশমিক ৬, যেখানে সাধারণ চিকিৎসা পাওয়াদের ১৭ দশমিক ১। বাড়তি কাউন্সেলিং ছাড়াই ১২ মাস পরও এই উন্নতি বজায় ছিল।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গবেষণা কেন্দ্র বাডাস-সিএইচআরআইয়ের আয়োজনে ঢাকায় ডায়াডেম প্রকল্পের এক সভায় ফলাফল তুলে ধরা হয়।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


