বাজারে গিয়ে মাছ-মাংসের দাম শুনে অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে। কোনো পরিবারের খাবার তালিকা থেকে মাছ-মাংস বাদ পড়ছে, কারও সংসারে চাল, ডাল আর আলুই এখন প্রধান ভরসা।
রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার ক্রেতা-বিক্রেতারা বলছেন, বাজার খরচের সঙ্গে যাতায়াত ও রান্নার খরচও বেড়েছে, কিন্তু আয় সেই হারে বাড়েনি। কারও কারও উপার্জন উল্টো কমেছে।
ফলে সঞ্চয়ে টান পড়ছে, কমছে খাবারের বৈচিত্র্য। নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন মৌলিক চাহিদায় কাটছাঁট করছেন।
তথ্যসূত্র: যুগান্তর।


