রাজধানীর সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার পুরান ঢাকার বাদামতলীতে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা মাল্টা গত সপ্তাহান্তে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকায়। অথচ একই মাল্টা হাতিরপুল, গুলশান, মহাখালী ও কারওয়ান বাজারের দোকানে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।
অর্থাৎ পাইকারি থেকে খুচরায় পৌঁছাতে কেজিতে দাম বাড়ছে ১৩৫ থেকে ১৬০ টাকা। মাল্টা, কমলা, আপেল, আঙুর ও আনার—আমদানি করা পাঁচ ধরনের ফলের দাম বিশ্লেষণে দেখা গেছে, খুচরায় এগুলো গড়ে ৪৮ শতাংশ বেশি দামে বিক্রি হয়।
বাজার বিশ্লেষকদের মতে, প্রতিদিনের পাইকারি ও খুচরা বাজারদর নিয়মিত প্রকাশ করা গেলে খুচরা পর্যায়ে বাড়তি দাম নেওয়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব।
তথ্যসূত্র: প্রথম আলো।


