বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ইউরোপের নতুন টেক্সটাইল নীতিমালা: প্রস্তুতি নিতে হবে এখনই

মাল্টি-ফাইবার অ্যারেঞ্জমেন্ট শেষ হওয়ার পর বাংলাদেশের পোশাকশিল্প বাজারপ্রবেশে সবচেয়ে বড় পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) টেকসই বস্ত্রবিষয়ক নতুন নিয়মকানুনের কারণে।

২০২২ সালে গৃহীত ইইউর ‘সাসটেইনেবল অ্যান্ড সার্কুলার টেক্সটাইলস’ কৌশল অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপের বাজারে বিক্রি হওয়া প্রতিটি বস্ত্রপণ্যকে টেকসই, মেরামতযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য হতে হবে। পণ্যে পুনর্ব্যবহৃত তন্তু থাকতে হবে, ক্ষতিকর রাসায়নিক থাকা যাবে না এবং উৎপাদনে সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে।

কৌশলটি নিজে বাধ্যতামূলক আইন না হলেও এর ভিত্তিতে একাধিক বাধ্যতামূলক বিধি এরই মধ্যে কার্যকর হয়েছে। ইউরোপ বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার হওয়ায় কারখানাগুলোকে এখন থেকেই প্রযুক্তি, ট্রেসেবিলিটি ও পুনর্ব্যবহারে বিনিয়োগ শুরু করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, প্রথমবার ছাড়াল দুই হাজার

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ