মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, প্রথমবার ছাড়াল দুই হাজার

নভেম্বর মাসের জন্য এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই প্রথম সরকার নির্ধারিত খুচরা দাম দুই হাজার টাকা ছাড়াল। যদিও গত মার্চ থেকেই বাজারে ১২ কেজির সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা গুনতে হচ্ছিল।

সেপ্টেম্বর থেকে বাজারে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, যখন সরকারি দাম ছিল ১ হাজার ৫৮৫ থেকে ১ হাজার ৮৩৭ টাকা। ভোক্তারা বলছেন, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত না করে দাম বাড়ানোয় চাপ আরও বাড়ল।

তথ্যসূত্র: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সৌদি রাষ্ট্রদূত

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ