হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ঋণ পরিশোধের চাপে গত অর্থবছরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যয় ২৬.৫ শতাংশ বেড়েছে। কিন্তু টার্মিনাল চালু না হওয়ায় আয় বেড়েছে মাত্র ২.৪ শতাংশ।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বেবিচকের ব্যয় ৬৮০ কোটি টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা। আয় ৯২ কোটি টাকা বেড়ে হয়েছে ৩ হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।
গত অর্থবছরে সংস্থাটি ১ হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। আগের বছর কোনো ঋণ পরিশোধ করতে হয়নি।
তথ্যসূত্র: সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক, দ্য ডেইলি স্টার।


