রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সোনার দাম আবার কমল, দুই দিনে ভরিতে কমেছে ৭ হাজার ১১৫ টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমল। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগের দিন শুক্রবার কমেছিল ১ হাজার ৬৩৩ টাকা। ফলে দুই দিনে ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

এর আগে বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ টানা চার দিন সোনার দামে সমন্বয় হলো।

সোনার দাম কমল, ভরি এখন কত

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা (আগে ২ লাখ ২৩ হাজার ৭৪), ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। রুপার দামও কমানো হয়েছে; ২২ ক্যারেটের রুপার গয়না ভরিপ্রতি ৩ হাজার ৪৯৯ টাকা।

আরও পড়ুন  বাংলাদেশের দুই প্রকল্পে ২৪৮ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

আন্তর্জাতিক বাজারেও দরপতন চলছে। সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার নিউইয়র্কের বাজারে আউন্সপ্রতি সোনার দাম ১৪৩ ডলার কমে ৩ হাজার ৮৭৫ ডলারে নেমেছে। গত ছয় মাসে কমেছে ৬০৬ ডলার। সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তায় সোনার দাম বাড়ে, কিন্তু মার্কিন ডলারভিত্তিক বন্ডের মুনাফা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকছেন—এটিকেই দরপতনের কারণ বলছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন: ক্রেতার আগাম টাকায় শুরু, পাহাড়ি গয়নায় এখন দুটি বিক্রয়কেন্দ্র দীপ্তি চাকমার

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Othello95 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ