রবিবার, নভেম্বর 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, ব্যাংকেও বাড়তি

খোলাবাজারে হঠাৎ বেড়েছে মার্কিন ডলারের দাম। বৃহস্পতিবার মতিঝিলের খোলাবাজার ও মানি চেঞ্জারগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৮ টাকা ৫০ পয়সায়, আর গ্রাহকের কাছ থেকে কেনা হয়েছে সর্বোচ্চ ১২৮ টাকায়। দশ দিন আগেও খোলাবাজারে ডলারের দাম ছিল ১২৭ থেকে ১২৭ টাকা ৫০ পয়সা।

ব্যাংকেও ডলারের দাম ঊর্ধ্বমুখী। ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে ১২৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত। সিটি ব্যাংক প্রবাসীদের কাছ থেকে ১২৪ টাকা ৭৫ পয়সায় কিনে ১২৬ টাকায়, ব্র্যাক ব্যাংক ১২৫ টাকা ৫০ পয়সায় কিনে ১২৬ টাকা ৫০ পয়সায়, ইউসিবি ১২৫ টাকায় কিনে ১২৬ টাকা ২৫ পয়সায় এবং অগ্রণী ব্যাংক ১২৩ টাকায় কিনে ১২৪ টাকায় ডলার বিক্রি করেছে।

আন্তব্যাংকেও বাড়ছে ডলারের দাম

আমদানির জন্য ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে দরে ডলার কেনাবেচা করে, সেই আন্তব্যাংক দর ১৯ অক্টোবর সর্বোচ্চ ছিল ১২৩ টাকা ৬০ পয়সা, যা বৃহস্পতিবার বেড়ে ১২৩ টাকা ৯৯ পয়সায় উঠেছে। দিনে ৫ থেকে ২০ পয়সা করে বাড়ছে এই দর।

আরও পড়ুন  জ্বালানি সংকট সামলাতে কোরিয়ার কাছে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চাইবে সরকার

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূজার ছুটির পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের পর বিদেশে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে খোলাবাজারে নগদ ডলারের সরবরাহে আংশিক ঘাটতি তৈরি হয়েছে। ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে যাচ্ছে, অন্যান্য বিদেশি মুদ্রার দামও বেড়েছে।

আরও পড়ুন: বাইন্যান্সে হ্যাক: ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার চুরি, সন্দেহ উত্তর কোরিয়ার দিকে

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: عکاس: محمدمهدی دورانی / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ