আত্মীয়স্বজন কম থাকায় বিয়ের অনুষ্ঠান ফাঁকা থাকবে, এমন ভয় ছিল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ বছর বয়সী এক যুবকের। তাই সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে অচেনা মানুষকে বিয়ের দাওয়াত দেন তিনি। সেই দাওয়াতে সাড়া দিয়ে বিয়েতে হাজির হয়েছেন হাজারো মানুষ।
গণমাধ্যমের খবর অনুযায়ী, ছোটবেলায় বাবাকে হারানো এই যুবকের জীবনে অনেক কষ্ট ছিল। তাঁর ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দেশের নানা প্রান্ত থেকে মানুষ অনুষ্ঠানে আসেন, অনেকে নিয়ে আসেন দামি উপহারও। কোনো কোনো প্রতিবেদনে অতিথির সংখ্যা ১০ হাজারের বেশি বলা হয়েছে।
অচেনা মানুষের এমন ভালোবাসার ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
তথ্যসূত্র: এশিয়াওয়ান, টাইমস অব ইন্ডিয়া।


