মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭০

২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯০০ জন ঢাকা বিভাগের। এরপর খুলনায় ২৯৪ এবং চট্টগ্রামে ২৫২ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৩৩ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের মোট মৃত্যুকে (৪১৩) ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, বাসস, সমকাল।

আরও পড়ুন  ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক-নার্স

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ