শিক্ষক প্রশিক্ষণে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এআই সঠিকভাবে ব্যবহার করতে না পারলে পিছিয়ে পড়তে হবে।
২ নভেম্বর রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষ ও মেধাবী শিক্ষকেরাই আগামীর বাংলাদেশ গড়তে পারেন। তাই নায়েমকে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেসব শিক্ষকের প্রশিক্ষণ এখনো হয়নি, তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দেন তিনি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, অর্থসূচক।


