রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। এবার মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে।
১ নভেম্বর ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদের ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি বিজ্ঞানের ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিকের ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।
মানবিকে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট ৬.৫০ লাগবে, যা গতবার ছিল মোট ৭.০০। বিজ্ঞানে আলাদাভাবে ৩.৫০ ও মোট ৭.০০ লাগবে, গতবার ছিল ৭.৫০। বাণিজ্যের শর্ত এখনো চূড়ান্ত হয়নি।
তথ্যসূত্র: রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলা ট্রিবিউন।


