বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

তিন বিভাগে হালকা বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় “মুরাসু” স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়ছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫ ডিগ্রি, আর বুধবার সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তথ্যসূত্র: জাগো নিউজ, আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন  ৪ বন্দরে সতর্ক সংকেত : উপকূলে ঝড়ের আভাস

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ