২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবার লিখিত ভর্তি পরীক্ষা হবে। এসব শ্রেণিতে লটারি পদ্ধতি থাকছে না। তবে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারিতেই ভর্তি চলবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা হবে ৫০ নম্বরের—বাংলা ও ইংরেজিতে ১৫ করে এবং গণিতে ২০। সময় এক ঘণ্টা।
ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পরীক্ষা হবে ১০০ নম্বরের—বাংলা ও ইংরেজিতে ৩০ করে এবং গণিতে ৪০। সময় দুই ঘণ্টা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই থেকে প্রশ্ন হবে এবং মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।


