মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক-নার্স

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আগামী ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আসার আশ্বাস দিয়েছেন। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

যেসব উদ্যোগের কথা জানালেন

মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র হবে, পাঁচটি রোবোটিক সার্জারি সেন্টার স্থাপন করা হবে এবং পাঁচ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। ক্লিনিকে অবহেলায় রোগীর মৃত্যু হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তবে ওষুধ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান।

আরও পড়ুন  ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২,২১৮ জন

পরিদর্শনের সময় ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। কয়েকজন চিকিৎসকের দেরিতে উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে দেরিতে আসা ও অনুপস্থিত চিকিৎসকদের তালিকা ঢাকায় পাঠাতে পরিচালককে নির্দেশ দেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২,২১৮ জন

তথ্যসূত্র: এনটিভি অনলাইন

ছবি: No machine-readable author provided. Hermitage17 assumed (ba / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ