দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একই সময়ে ৫৬ জনের নিশ্চিত সংক্রমণসহ মোট ১ হাজার ৪৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। এই সময়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৫০৫, যাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন সুস্থ হয়েছে।
তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, সমকাল, আমার সংবাদ।


