বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সাজেকে অবরোধ থেকে কৃষিপণ্য ও শিক্ষার্থী বহনকারী যান ছাড়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ থেকে কৃষিপণ্য এবং শিক্ষার্থী ও শিক্ষক বহনকারী যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। ৪ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর।

পাঁচ দফা দাবিতে অবরোধ চলায় এলাকার কৃষকেরা উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছিলেন না। শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যা হচ্ছিল।

তবে অন্যান্য যান চলাচলে অবরোধ বহাল রয়েছে। এতে পর্যটন মৌসুমের শুরুতে সাজেকগামী পর্যটকেরা ভোগান্তিতে পড়ছেন।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: আমিনুল হক

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ