বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬৫ সদস্যের আত্মসমর্পণ

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করেছেন বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ৬৫ সদস্য। স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে তাঁরা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্য। তাঁদের মধ্যে ৪৫ জন পাবনার, সাতজন সিরাজগঞ্জের ও ১৩ জন রাজবাড়ীর। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে কোনো অস্ত্র জমা দেওয়া হয়নি।

এসআরবি-১২ সদর দপ্তরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, কেউ জন্ম থেকে চরমপন্থী হয় না।

তথ্যসূত্র: এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  স্ত্রীকে হত্যার পর ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ