বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করেছে। এর আগে ৪ অক্টোবর বাড়ানো হয়েছিল ২৫২ টাকা।
তবে ক্রেতারা বলছেন, নির্ধারিত দামেও সিলিন্ডার মিলছে না। অনেক জায়গায় দিতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি। বিক্রেতাদের দাবি, তাঁদেরও বেশি দামে কিনতে হচ্ছে, সঙ্গে আছে সরবরাহ সংকট।
প্রতিবেশীদের চেয়ে বেশি
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নতুন দামের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১২ কেজি এলপিজির দাম এখন বাংলাদেশেই সবচেয়ে বেশি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, দৈনিক জনবাণী, ইত্তেফাক।


