রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

রামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু ও উপজেলা যুবদলের আহ্বায়ক কবির পাটোয়ারীসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আরও পড়ুন  আলিম পাসের পরদিনই রামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সুন্দর, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে।

তথ্যসূত্র: যায়যায়দিন, স্থানীয় প্রতিনিধি।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ