মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফিং: ব্যারিস্টার সারওয়ারকে হাইকোর্টে তলব

একজন বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রেস ব্রিফিং করায় ব্যারিস্টার এম সারওয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ নভেম্বর তাঁকে সশরীরে আদালতে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ ও রুল জারি করেন। একই সঙ্গে ওই বিচারকের বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

রুলে যা জানতে চাওয়া হয়েছে

আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার সারওয়ার হোসেন এবং তাঁর ব্রিফিংয়ের ভিত্তিতে সংবাদ প্রকাশ ও প্রচারকারী গণমাধ্যমের সম্পাদকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ ছাড়া ব্রিফিংয়ের ভিডিও আদালতে জমা দিতে ‘লইয়ার্স ক্লাব বাংলাদেশ’ নামের একটি পোর্টালকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)।

আরও পড়ুন  হাইকোর্টে বকশিশ বা টিপস নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

আদেশের সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খানসহ কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থিত ছিলেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান সাংবাদিকদের আদেশের বিষয়টি জানান।

আইনজ্ঞদের মতে, বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রকাশ্যে ব্রিফিংয়ের বদলে নির্ধারিত প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে উত্থাপনের সুযোগ রয়েছে। এ ঘটনায় অভিযোগের তদন্ত এবং অবমাননার রুল—দুটি বিষয়ই পরবর্তী শুনানিতে গুরুত্ব পাবে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন (বাসস)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ