সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের আছে, তবে শুধু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে এর মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না—বাংলাদেশের সংবিধানের ৫৪তম বার্ষিকীর আলোচনায় এমন মত দিয়েছেন বক্তারা।
বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের আয়োজনে এ সভায় আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি ও অধিকারকর্মীরা অংশ নেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল।
বক্তারা বলেন, সংবিধানে স্বীকৃত অধিকার নাগরিকেরা বাস্তবে কতটা ভোগ করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। আদালতে প্রতিকার পেতে দেরি, বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার এবং পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্বের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
তথ্যসূত্র: প্রথম আলো।


