বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

প্রথম আলো কার্যালয়ে হামলার সাড়ে ১০ মাস, তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাড়ে ১০ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, অভিযোগপত্রও জমা পড়েনি।

গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে ওই হামলার পর ২১ ডিসেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন, সাইবার সুরক্ষা আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়। এ মামলায় বিভিন্ন সময়ে ৩৯ জন গ্রেপ্তার হলেও সবাই এখন জামিনে মুক্ত।

সংবাদমাধ্যম-সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনার বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ আরও ঝুঁকিতে পড়বে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  জাল দলিলে সরকারি সম্পত্তি দখলের চেষ্টা, যুবকের এক বছরের কারাদণ্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ