দেশে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনা পর্যালোচনা করবে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাস। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একসঙ্গে এতে কাজ করবেন।
বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ককাসের প্রথম বৈঠক শেষে চেয়ারপারসন ফাহিমা নাসরিন জানান, ঘটনা চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়া যথাযথভাবে এগোচ্ছে কি না, তা-ও পর্যবেক্ষণ করা হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর এ ককাস গঠন করা হয়। এটি সংসদের স্থায়ী কমিটি নয়, বরং নির্দিষ্ট ইস্যুতে সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম।
তথ্যসূত্র: প্রথম আলো।


