বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আশুগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক, বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়, সংসারে দুই মেয়ে রয়েছে। বুধবার রাতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে ইখতারাকে দাফন করা হয়। স্বজনেরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  রূপগঞ্জে এখন গ্যাং পার্টির আতঙ্ক

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ