বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকায় অনিয়ম তদন্তে কমিশন গঠন

অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সভাপতি হাইকোর্টের সাবেক বিচারপতি মামনুন রহমান। সদস্য হিসেবে আছেন বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দায়দায়িত্ব নির্ধারণ করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিশন।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বাসন ধোয়ার স্পঞ্জ থেকে কি ক্যানসার হয়? যা বলছে গবেষণা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ