রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ঘিরে ধরে হেনস্তা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে।
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে দেড় হাজার টাকা নেন।
তবে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: প্রথম আলো।


