বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

আমদানি নিষিদ্ধ মেমোরি কার্ড খালাস: দুই সাবেক কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

আমদানি নিষিদ্ধ পণ্য খালাস ও আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টম হাউসের দুই সাবেক রাজস্ব কর্মকর্তা আ. রউফ সরকার ও মো. হারুন-অর-রশীদ এবং আমদানিকারক মামুন হাওলাদারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

তদন্তে উঠে এসেছে, যাত্রীর ব্যাগেজে আনা ২ লাখ ১০ হাজার পিস মেমোরি কার্ড গণনা না করেই গণনা দেখিয়ে খালাসযোগ্য বলে প্রত্যয়ন করা হয়। পরে আটক মেমোরি কার্ড আত্মসাৎ করা হয়।

২০২৩ সালের জুনে সাতজনের বিরুদ্ধে মামলাটি হয়েছিল। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের চার কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট, দুদক।

আরও পড়ুন  ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ