বুধবার, নভেম্বর ৪, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জনতা ব্যাংকের ১,১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২ নভেম্বর দুদক সচিব মো. সাইদুর রহমান খান জানান, তিন মামলায় মোট ১ হাজার ১২১ কোটি টাকার বেশি আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। সালমান এফ রহমান, তাঁর ছেলে এবং জনতা ব্যাংকের সাবেক এমডিসহ ১৫ জন তিন মামলারই আসামি।

যেভাবে অর্থ সরানো হয়

দুদকের অভিযোগ, স্প্রিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও মিডওয়েস্ট গার্মেন্টস নামের নতুন তিন প্রতিষ্ঠানের নামে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের সুবিধা নেওয়া হয়। পরে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিলের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন  বিএনপি-খেলাফত মজলিশের বৈঠকে যে আলোচনা হলো

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দুদক।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ