মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

একক ক্ষমতায় ১৭৪ ভবনের নকশা অনুমোদন, বাঁশখালীর সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি নির্দেশনা না মেনে ও নির্ধারিত কমিটির সুপারিশ ছাড়া একক ক্ষমতায় ১৭৪টি ভবনের নকশা অনুমোদনের অভিযোগে বাঁশখালীর সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামি এস এম তোফাইল বিন হোছাইন চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র।

সোমবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ মামলাটি করেন। এজাহার অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মেয়র থাকাকালে তিনি ২৬৭টি ভবনের নকশা অনুমোদন দেন।

নিয়ম অনুযায়ী ১১ সদস্যের কমিটির সুপারিশে নকশা অনুমোদনের কথা থাকলেও ওই সময়ে কমিটির মাত্র দুটি সভা হয়, যেখানে ৮৯টি নকশা অনুমোদন পায়। দুদকের অভিযোগ, ১৭৪টি ভবনের নকশা কমিটির সুপারিশ ছাড়াই অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন  এমপিরা না থাকলেও থেমে নেই লুটপাট

তথ্যসূত্র: দুদক, বাসস, ঢাকা টাইমস।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ