মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

পূর্বাচলের প্লট দুর্নীতি: আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় দণ্ডিত আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আবদুস সালাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার শামীম হোসেন জানান, রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের এই মামলায় গত ১৩ অক্টোবর রায় হয়।

রায়ে রাসেল, পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশফাক আজিজ রুবেল ও রাজউকের ছয় সাবেক কর্মকর্তাকে অনুপস্থিতিতে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন কেউ উপস্থিত না থাকায় আটজনের বিরুদ্ধেই সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।

তথ্যসূত্র: দুদকের আইনজীবী, দ্য ডেইলি স্টার।

আরও পড়ুন  ‘সৌদি নিয়োগকর্তা খরচ দিলে বাংলাদেশি কর্মীরা টাকা দেন কেন?’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ