বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ডিবিসির মহাখালী কার্যালয় থেকে নিয়ে যাওয়া চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিককে ডিবি কার্যালয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ ও ক্র্যাব।
তথ্যসূত্র: প্রথম আলো।


