বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর-রুনি, তদন্তে আরও ছয় মাস

আলোচিত সাগর-রুনি হত্যা মামলা তদন্তে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে এতে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির শরীরে অনেকগুলো ক্ষত ছিল, যা অধিক রক্তক্ষরণের কারণ। মৃত্যুর আগে তাঁরা অনেকক্ষণ ক্ষতসহ জীবিত ছিলেন বলে প্রতীয়মান হয়।

সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্সের পর্যবেক্ষণ

প্রতিবেদনের ‘বিশেষ পর্যবেক্ষণ’ অংশে বলা হয়, দুজনের গুরুত্বপূর্ণ অঙ্গে উল্লেখযোগ্য আঘাত নেই এবং হত্যাকাণ্ডটি পেশাদার খুনির অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘাড়, পিঠ ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। ক্রাইম সিন দেখে মনে হয়, খুনিরা তাড়াহুড়া করেনি।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত তদন্তের জন্য আরও ছয় মাস সময় দিয়েছেন। পরবর্তী আদেশের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন  শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি

আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Ranadipam Basu / উইকিমিডিয়া কমন্স (GFDL) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ