বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচজনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়। একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই বিজ্ঞপ্তি দেবে।

জাফর ইকবাল মাকসুদ কামালসহ যাঁরা আসামি

মামলায় মোট আসামি আটজন। সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

বাকি পাঁচজন—জাফর ইকবাল, মাকসুদ কামাল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন—এখনো গ্রেপ্তার হননি। বিজ্ঞপ্তির পরও হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার এগোবে।

আরও পড়ুন  মিরাজ হত্যা মামলার সব আসামির খালাস

আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ