বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়ালা

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। ফলে দিলীপ আগরওয়ালা কারাগারে থাকবেন।

দিলীপ আগরওয়ালা কারাগারে যাওয়ার আগে যা ঘটেছে

রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার চোরাচালানের অভিযোগে করা মানি লন্ডারিং মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর হত্যাচেষ্টার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন  গ্রেপ্তার পাকুন্দিয়ার বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান

আরও পড়ুন: সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Shadman Samee from Dhaka, Bangladesh / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ